1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৫৯ দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ::

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আজ শুক্রবার (১৬ আগষ্ট) শুক্রবার বাদ আসর জগন্নাথপুর উপজেলা সদর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
মিলাদ ও দোয়া মাহফিলে জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আছকির আলী (সাবেক চেয়ারম্যান), উপজেলা বিএনপির  সহ-সভাপতি কয়েছ উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ নূর, আশারকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক কবেরী, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম খান, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রিপন মিয়া, উপজেলা বিএনপির সদস্য আব্দুর নুর, উপজেলা বিএনপির সদস্য ইসরাক আলী, উপজেলা বিএনপির সদস্য জুয়েল মিয়া, জগন্নাথপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মিটু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল হক, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, পৌর বিএনপির সদস্য নাজমুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির সদস্য শিশু মিয়া, পৌর বিএনপির সদস্য হাবিল মিয়া তালুকদার, জগন্নাথপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাদেক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য আবুল হাসনাত আমির, পাটলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুপন মিয়া, পাটলী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি নুরুল মিয়া, মিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ আহমদ তালুকদার, রাণীগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সাদিক আহমদ, আশারকান্দী ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মালিক, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক তারেক মিয়া, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আকবর আলী বিরাজ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আশরাফুল হক, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক নিজাম উদ্দিন, পৌর  ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইকবাল হোসাইন,  হামজা মিয়া সহ মসজিদে আগত মুসল্লিয়ানগন উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা সদর জামে মসজিদের খতিব মাওলানা আজমল হোসাইন জামী৷
এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করা হয় এবং শহীদ জিয়াউর রহমান সহ জাতীয়তাবাদী পরিবারের সকল বীর শহীদদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পেশ করা হয়। বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD