1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

কুমিল্লায় গ্রাম্য সালিশে আ লীগ- বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

  • আপডেটের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৬১ দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট :

কুমিল্লার দেবিদ্বারে গ্রাম্য সালিশে আওয়ামী লীগ-বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
আজ শুক্রবার সকালে উপজেলার সাইচাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম সিদ্দিকুর রহমান (৪০)।
তিনি সাইচাপাড়া এলাকার বাসিন্দা। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল ইসলামের অফিস ভাঙচুর করেন সাবেক ইউপি সদস্য এরশাদের লোকজন।
ঘটনাটি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছাড়ায়।
বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসা করার সিদ্ধান্ত হলে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সালিশ বৈঠক বসে। সালিশে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এতে সাবেক ইউপি সদস্য এরশাদ সমর্থক সিদ্দিকুর রহমান নামে একজন মারা যান।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন মিয়া বলেন, দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিকুর রহমান নামের একজন মারা যান।
সেনাবাহিনী ও থানা-পুলিশ ঘটনাস্থলে আছেন।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD