1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিশাল মানববন্ধন জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট একের পর এক মামলা তবু্ও থেমে নেই সিলেটের জালাল : খুঁটির জোর নিয়ে প্রশ্ন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা দিবস পালন করলো লন্ডন মহানগর জাতীয় পার্টি জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার

জগন্নাথপুরে আফজল হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৭৯ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণ সমাজসেবক, ব্যবসায়ী মল্লিক আফজল হোসেন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ আগষ্ট) বেলা ৩ টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে এলাকার সর্বস্তরের প্রতিবাদী জনতার আয়োজনে এবং বিপুল সংখ্যক লোকজনের উপস্থিতিতে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বী মোঃ হাসিম উল্ল্যা।
তরুণ সমাজসেবক সাংবাদিক জাকারিয়া আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ক্রীড়া ব্যাক্তিত্ব শাহ মাহফুজুল করীম, সাবেক ফুটবলার আব্দুল আলী, মোঃ আব্দুল ওয়াহিদ, রফিক উদ্দিন, আব্দুল কাহার, মতছির আলী সহ আরো অনেকে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও আফজল হত্যার সাথে জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ সময় নিহত আফজল হোসেনের পিতা মল্লিক আকমল হোসেন তার ছেলের হত্যাকারীদের অতি দ্রুত গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর করারও দাবি জানান।
মানববন্ধনে পৌরসভার ইসহাকপুর, লুদরপুর, ইনাতনগর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গঁত : গত ৫ আগস্ট রাতে উপজেলার সৈয়দপুর বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় নির্মমভাবে খুন হন জগন্নাথপুর পৌর শহরের ইনাতনগর মল্লিকপাড়া এলাকার মল্লিক আকমল হোসেনের ছেলে মল্লিক আফজল হোসেন।
এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
তবে হত্যাকান্ডের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD