1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি পরিদর্শনে সেনা কর্মকর্তারা, দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী প্রস্তুত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৫২ দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ::

মৌলভীবাজার জেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন সেনাবাহিনীর মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি (বার), এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল।
আজ বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিকালে শহরের মনু নদীর প্রতিরক্ষাবাঁধের ৪টি ঝুঁকিপূর্ণ স্থান, মনু ব্যারেজ, চাঁদনীঘাট ব্রিজ, পৌরসভার ওয়ার্কওয়ে, শাহ্বন্দর এলাকা ও রাজনগর উপজেলার কদমহাটা এলাকার মনু নদীর বাঁধ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন সিলেট বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত ঊর্ধবতন এই সেনা কর্মকর্তা।
এসময় মৌলভীবাজারের বিদায়ী জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী বলেন, মৌলভীবাজারের বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর পক্ষ থেকে বানের পানিতে আটকে পড়াদের উদ্ধারে ৪টি স্পিডবোড প্রদান করা হয়েছে।
এছাড়াও সেনা সদস্যরা দুর্যোগ মোকাবেলায় মাঠে কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে সরকারিভাবে ৭ উপজেলায় চাল বরাদ্দ দেওয়া হয়েছে ২শ ৩৫ মেট্রিক টন।
এরমধ্যে বড়লেখা উপজেলার ৪০ মেট্রিক টন, জুড়ী উপজেলায় ৩০ মেট্রিক টন, কুলাউড়া উপজেলায় ১৫ মেট্রিক টন, রাজনগর উপজেলায় ৩০ মেট্রিক টন, মৌলভীবাজার সদর উপজেলায় ৫০ মেট্রিক টন, শ্রীমঙ্গল উপজেলায় ২০ মেট্রিক টন, কমলগঞ্জ ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ প্রদান করা হয়।
নগদ অর্থ হিসেবে জেলার ৭ উপজেলায় ১২ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD