1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিশাল মানববন্ধন জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট একের পর এক মামলা তবু্ও থেমে নেই সিলেটের জালাল : খুঁটির জোর নিয়ে প্রশ্ন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা দিবস পালন করলো লন্ডন মহানগর জাতীয় পার্টি জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার

জগন্নাথপুরে পলাতক আসামী নিক্সন গ্রেফতার : জেল হাজতে প্রেরণ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৯৬ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে মারামারি মামলার প্রধান আসামি এখলাছুর রহমান নিক্সনকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
আসামি নিক্সন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা দেন বিজ্ঞ আদালত ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে এখলাছুর রহমান নিক্সন এর বিরুদ্ধে জিআর (জগন্নাথপুর) ৯৩ ও ২৬/২৪ ইং দুটি মামলা আদালতে চলমান রয়েছে।
সম্প্রতি উক্ত মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন আমলী আদালত।
আজ মঙ্গলবার (২৭ আগষ্ট) বিকেলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী এখলাছুর রহমান নিক্সন দাপটের সাথে থানা এলাকায় ঘুরাঘুরি করে।
এমন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এস আই সামছুল আরেফিনের নেতৃত্বে, এ এস আই হাছান তাকে আটক করে।
গ্রেফতারের পরপরই তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়।
মামলার বাদী জয়নাল আবেদিন বলেন, এখলাছুর রহমান নিক্সন আইনের প্রতি তোয়াক্কা না করে এলাকায় গায়ের জোরে চলাফেরা করে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সে এলাকায় প্রতিনিয়ত ত্রাস সৃষ্টি করে আসছে।
তাদের বিরুদ্ধে থানায় ও আদালতে একাধিক মামলা রয়েছে।
নিক্সন ও তার ভাই শিপন সহ চার্জশীটভুক্ত আসামিরা এলাকায় একের পর এক পরিকল্পিত ও সন্ত্রাসী কর্মকান্ড করে যাচ্ছে।
ইতিমধ্যে অনেক নিরিহ মানুষ তাদের দ্বারা হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
এরই ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD