1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

তাহিরপুর থানার ওসি মাইনুদ্দিনকে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

  • আপডেটের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৫৩ দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি মাইনুদ্দিন ও এস আই হেলালের অনিয়ম-দূর্নীতি সহ যাদুকাটা নদীর পাড় কাটার সঙ্গে জড়িত থাকায় তাদের দ্রুত প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্টে তাহিরপুরের বৈষম্য বিরোধী ছাত্র জনতার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তাহিরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আজিজুর রহমান কাউসারের সঞ্চালনায় ওসির অপসারণের দাবী জানিয়ে বক্তব্য রাখেন জাহিদ আল সুজন, আনিসুর রহমান সাকিব, দেলোয়ার হোসেন, মইনুল হোসেন, মাহফুজ আহমেদ সামি,
পার্থিব আহমেদ, উজ্জ্বল আহমেদ, আবুল হাসান খাইরুল, সাখাওয়াত হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, যাদুকাটা নদীর পাড় রক্ষায় তাহিরপুর থানার ওসি মাইনুদ্দিনকে বার বার অনুরোধ করেছি । কিন্তু তিনি নদীর পাড় রক্ষা না করে তার মনোনীত এস আই হেলালকে সঙ্গে নিয়ে বালু খেকো রানু মেম্বারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা অবৈধ সুবিধা নিচ্ছেন। গত কিছুদিন আগে ওসির বিরুদ্ধে তাহিরপুর সদরে ছাত্র জনতা মানববন্ধন করে।
এরপর থেকে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়ার হুমকি দিচ্ছেন।
তার এমন হুমকিতে অনেক ছাত্র ভয়ে এলাকা ছেড়ে চলে গেছেন।
দ্রুত দুর্নীতিবাজ ওসি এবং এসআই হেলালকে তাহিরপুর থানা থেকে অপসারণের দাবী জানান তারা।
না হয় বৈষম্য বিরোধী ছাত্র জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
পরে ছাত্র জনতা প্রধান উপদেষ্টা সহ সুনামগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD