1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

স্বাস্থ্যসেবায় জেলার প্রথম স্থান অর্জন করলো জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

  • আপডেটের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৭ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

স্বাস্থ্য অধিদপ্তর ও DGHS এর website এ কাজের স্কোর অনুযায়ী অনলাইন রিপোর্টিং এর ভিত্তিতে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলার প্রথম স্থান অর্জন করেছে।
অনলাইনে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানাগেছে, স্বাস্থ্য অধিদপ্তর প্রতি ৩ মাস অন্তর কাজের স্কোর অনুযায়ী দেশে অনলাইন জরিপ কার্যক্রম চালিয়ে আসছে।
জরিপে উঠে এসেছে, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান দিন দিন উন্নতি হচ্ছে।
স্বাস্থ্য সেবা জনগনের দৌরগড়ায় পৌঁছে দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শারমিন আরা সহ সকল কর্মকর্তা ও কর্মচারীগন নিরলসভাবে কাজ করায় সেবার মান পর্যায়ক্রমে উন্নতি হচ্ছে।
সূত্রে জানা যায়, হাসপাতালে প্রতি মাসে গড়ে ডেলিভারি হয় ৭০-৭৫ টি, আউটডোর এ প্রতিদিন ৩০০-৩৫০ জন রোগী দেখা হয়, চক্ষু রোগী অদ্যাবধি ২৪৭৩ জন সেবা নিয়েছে।
প্রায় ৩৭ হাজার রোগী ডায়াবেটিস এবং প্রেসার এর ওষুধ পান বলে জানা গেছে। হাসপাতালে এক মাসের ইতিহাসে একশো নরমাল ডেলিভারি হয়েছে।
মাসে সর্বোচ্চ ডেলিভারি ও স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করছেন দায়ীত্বে থাকা চিকিৎসক ও কর্মচারীরা।
যার ফলে জরিপী ফলাফলে সুনামগঞ্জ এর জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সেবার মান উন্নয়নে জেলার শ্রেষ্ট কমপ্লেক্স হিসাবে জগন্নাথপুর উপজেলাকে (DGHS এর website) ঘোষণা করা হয়।
সারাদেশের ৪৯২ টি উপজেলার মধ্যে জগন্নাথপুর উপজেলা এবার ৪৮ তম অবস্থানে রয়েছে মর্মে অধিদপ্তরের সাইটে প্রকাশ করা হয়েছে ।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শারমিন আরা বলেন, আমি একজন সেবক মাত্র।
সকল কর্মকর্তা ও কর্মচারীগনের অক্লান্ত পরিশ্রমে এটা সম্ভব হয়েছে।
এ সফলতা জগন্নাথপুর উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের।
সকলের সহযোগিতা পেলে চিকিৎসা ব্যবস্থার আরো উন্নতি ও নাগরিকদের কাংখিত সেবা প্রদানে আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবো।
উল্লেখ্য যে, এর আগে সেবার মান উন্নয়নে দেশের ৪৯২ টি উপজেলার মধ্যে জগন্নাথপুর উপজেলা ২৬৭ তম অবস্থানে ছিল।
এবার স্বাস্থ্য অধিদপ্তর ও DGHS এর জরিপের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৪৮ তম ই রির্পোট ডিভিশনে ও সুনামগঞ্জ জেলার মধ্যে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে প্রথম স্থান এবং অনলাইনে জেলা ভিত্তিক এর ফলাফল সাইটে প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD