1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

শাহজালাল মহাবিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে কিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা

  • আপডেটের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ দেখা হয়েছে

বি‌শেষ প্রতিনিধি::
১২ রবিউল আওয়াল বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) এর পৃথিবীতে আগমন ও ওফাতের এ দিন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহজালাল মহাবিদ্যালয়ে কিরাত, হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) কলেজের সহকারী অধ্যাপক এনামুল কবির এর সভাপতিত্বে ও প্রভাষক মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় তাৎপর্যপূর্ণ আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মাহমুদ সুলতান ও ইংরেজি বিভাগের প্রভাষক আবু তাহের রানা। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক রিংকর রায়, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক শিব্বির আহমেদ, গণিত বিভাগের প্রভাষক দেবাশীষ রায়, বাংলা বিভাগের প্রভাষক হাসানুজ্জামান খান, রসায়ন বিজ্ঞান বিজ্ঞান বিভাগের প্রভাষক মহিউদ্দিন, প্রদর্শক জনাব আমিরুল ইসলাম, শরীর চর্চা শিক্ষক ঝুটন তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. আজহাক আলী এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ঘুঙ্গিয়ারগাঁও মসজিদের ঈমাম মো. আবুল কালাম। কিরাত প্রতিযোগিতায় একাদশ শ্রেণিতে ১ম স্থান অর্জন করে মো. আজহাক আলী, ২য় স্থান- তাহমিনা বেগম ৩য় স্থান- সুবর্ণা আক্তার। দ্বাদশ শ্রেণিতে ১ম স্থান অর্জন করে আলিমা আক্তার, ২য় স্থান- সাইম উদ্দিন, ৩য় স্থান- হাফিজা আক্তার উর্মি। হামদ-নাত প্রতিযোগিতায় একাদশ শ্রেণিতে ১ম স্থান অর্জন করে মো. আজহাক আলী, ২য় স্থান- রোমেনা বেগম, ৩য় স্থান- পূরবী রাণী চন্দ। দ্বাদশ শ্রেণিতে ১ম স্থান অর্জন করে আলিমা আক্তার, ২য় স্থান- সুমাইয়া ইসলাম, ৩য় স্থান- সাইম উদ্দিন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD