1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

সাংবাদিক আজমলের উপর সন্ত্রাসী হামলায় সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নিন্দা

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১১ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

দৈনিক শ্যামল সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার ও সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আজমল আহমদ রুমনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জহুরুল ইসলাম সহ কমিটির নেতৃবৃন্দ।

এক প্রেস বার্তায় কমিটির সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান বলেন, আজমল আহমদ রুমন, কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গত ২৩ সেপ্টেম্বর সোমবার রাতে বরইকান্দির কাজিরখলা জামে মসজিদের সামনে একদল সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।
এসময় দুর্বৃত্তরা আকস্মিক ভাবে তার উপর সন্ত্রাসী হামলা চালালে তার বাম হাত ভাঙ্গাসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত গুরুতর জখম হয়।

তিনি বলেন, সিলেটের মাটিতে কর্মরত একজন সাংবাদিকের উপর এরূপ কাপুরুষোচিত হামলা সাংবাদিক মহলের জন্য উদ্বেগজনক।
আমরা বিশ্বাস করি, স্থানীয় প্রশাসন অতি সত্ত্বর সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এর উপর হওয়া বর্বোরোচিত এই সন্ত্রাসী হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করবে।
পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে ব্যাপারেও প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আহ্বানও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD