1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

রানীগঞ্জ কলেজে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

  • আপডেটের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৯ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বৃহত্তর সামাজিক ও মানবতার সংগঠন “রানীগঞ্জ উন্নয়ন সংস্থা” এর পক্ষ থেকে রানীগঞ্জ কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণির মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয় ।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় রানীগঞ্জ কলেজে হল কক্ষে আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠানে রানীগঞ্জ উন্নয়ন সংস্থার সভাপতি মো. কাসেম আলী তালুকদার এর সভাপতিত্বে সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার এর পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংস্থা’র প্রচার সম্পাদক জুবায়ের সাহেদ ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার আজীবন দাতা সদস্য ও আজকে’র অনুষ্ঠানের উদ্বোধক সমাজ সেবক ও শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী এনামুল হক এনাম । এ সময় তিনি মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য নগদ পাঁচশত টাকা করে প্রদান করেন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর। আরোও বক্তব্য রাখেন রানীগঞ্জ কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক লিটন চন্দ্র, রানীগঞ্জ কলেজের সমাজ বিজ্ঞান প্রভাষক মিছলুর রহমান।

বক্তব্য রাখেন সমাজ সেবক বাদল দাস, রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র সহ সভাপতি জগন্নাথ দাশ,সংস্থা’র সহ-সভাপতি জুবের উদ্দিন,সংস্থা’র সহ সাধারণ সম্পাদক মুহিবুর রহমান , রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র সভাপতি মো. কাসেম আলী তালুকদার মেধাবী শিক্ষার্থীদের কৃতী সংবর্ধনা ও বৃত্তি প্রদানের আশ্বাসও দেন। এ সময় রানীগঞ্জ উন্নয়ন সংস্থার সহ সভাপতি ফয়জুর রহমান,সংস্থা’র সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মাহি,সংস্থা’র অর্থ সম্পাদক রাকিব আলী,সংস্থা’র সহ প্রচার সম্পাদক নাইম আহমদ মাহদী,সংস্থা’র শিক্ষা ও তথ্য প্রযুক্তি সম্পাদক আহমদ হাসান মাহদী,সংস্থা’র সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আপ্তাব উদ্দিন,সংস্থা’র সহ ধর্ম বিষয়ক সম্পাদক আজহার হোসেন,সংস্থা’র সহ পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফারহান আহমদ,সংস্থা’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ আহমদ রামিম, সংস্থা’র সিনিয়র সদস্য হাবিবুর রহমান,সংস্থা’র সিনিয়র হাফিজ মাছুম বিল্লাহ,সংস্থা’র সম্মানিত সদস্য সাকিব আহমদ,সংস্থা’র সম্মানিত সদস্য জিয়া উদ্দিন,সংস্থা’র শুভাঙ্খীন হুমায়ুন সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD