1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

সিলেটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালকের পূজা মন্ডপ পরিদর্শন

  • আপডেটের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ দেখা হয়েছে

নূরুদ্দীন রাসেল ::

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ মহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস, সিলেট উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।
রবিবার(৬ অক্টোবর) বিকেল ৪ ঘটিকার সময় সিলেট জেলার বিভিন্ন মন্দিরে নিরাপত্তার পরিদর্শনে বের হন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মোঃ জিয়াউল হাসান।
তিনি সিলেটের রামকৃষ্ণ মিশনের দুর্গা মন্দিরের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা যেন সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এবং আনন্দ আয়োজনের মাধ্যমে উদযাপিত হয় সে জন্য সরকার এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশে সকল ফোর্স অত্যান্ত আন্তরিক ও নিবেদিত হয়ে দায়িত্ব পালন করছে। কোন দুষ্কৃতিকারী যেন কোন রকমের সুযোগ নিতে না পারে সেজন্য আমরা সজাগ রয়েছি। সামনে আরো অধিক সতর্কতার সাথে আমাদের সদস্যসহ সকল আইন শৃঙ্খলা বাহিনী আরো তৎপরতা বাড়াবে।

এছাড়া তিনি সিলেট সদর উপজেলার লামা বাজার পূজা মন্ডপ সহ অন্যান্য মন্ডপ পরিদর্শন করেন।

মন্ডপ পরিদর্শনকালে তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পূজা মন্ডপের নিরাপত্তা কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা গোলাম কিবরিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD