1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে বিভাগীয় অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

  • আপডেটের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২২৭ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সিলেটের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

আজ (৭ অক্টোবর) সোমবার বিকাল ৩টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, সিলেট জেলাকে নতুন রুপে গড়ার জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে সকল সমস্যার সমাধান করা সম্ভব।
সকলের আন্তরিক প্রচেষ্টায় সিলেটের উন্নয়নের গতিকে আরও বেশি তরান্বিত করতে চাই ।
জেলার সকল কর্মকাণ্ডে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান তিনি বলেন, সিলেটের সার্বিক উন্নয়নে আমি প্রাণপন চেষ্টা করে যাবো।
সভায় তিনি সাংবাদিকদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকরা সমাজের আয়না, আপনাদের মাধ্যমে আমরা সকল সমস্যা, সম্ভাবনা ও অনিয়ম-দুর্ণীতির কথা জানতে পারি।
আমরা আশা করি, আপনারা অনিয়ম-দুর্নীতি তুলে ধরার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডও প্রচার করবেন।
তিনি আরও বলেন, বর্তমানে অনলাইন পত্রিকার গতি ও মানোন্নয়ন এর দিকে এগিয়ে যাচ্ছে এবং সাথে সাথে সংবাদ সাধারণ মানুষ থেকে শুরু করে দেশ বিদেশের সবাই দেখতে পারছেন। তাছাড়া প্রিন্ট পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়াও অনলাইনে ফিরে এসেছে বলে আরও গতি বেড়েছে।

এ সময় তিনি জেলার বিভিন্ন প্রেক্ষাপটে সমস্যাগুলো সমাধান করতে সাংবাদিক ও সুশীল সমাজের একত্রিত হয়ে কাজ করার কথা বলেন নবাগত জেলা প্রশাসক।
সরকারি কর্মকাণ্ডেও জনস্বার্থে কাজ করার জন্য সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।
জেলা প্রশাসক বলেন, সবার সহযোগিতা থাকলে আমরা আগামী এক বছরের মধ্যে সরকারের উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে সিলেটের চেহারা বদলে দেবো।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হোসাইন মো.আল-জুনায়েদ।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এস এম জহুরুল ইসলাম, সহ-সভাপতি এম ইজাজুল হক এজাজ, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া,সহ-সাধারণ সম্পাদক ডাঃ বাপ্পি চৌধুরী, কোষাধ্যক্ষ এমরান ফয়সল,
সহ কোষাধ্যক্ষ আবুল কাহার,প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ শাকিল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমন মিয়া,নির্বাহী সদস্য নূরুউদ্দীন রাসেল, জহিরুল ইসলাম রিপন, সদস্য রুবেল আহমদ, আলী ওবাায়েদ ইমন,শামিম মিয়া,নাজিম আহমদ, আবু বক্কর প্রমুখ।

সভা শেষে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটির তালিকা নবাগত জেলা প্রশাসক এর হাতে তুলে দেন ক্লাবের সভাপতি/ সাধারণ সম্পাদক সহ উপস্থিত নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD