1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে সেনাবাহিনীর সাথে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২২৪ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দায়িত্বরত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সোয়েব আহমেদ জগন্নাথপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
সোমবার (৭ অক্টোবর) বেলা ১২ ঘটিকায় জগন্নাথপুর পৌর ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় ক্যাপ্টেন সোয়েব আহমেদ উপজেলার শারদীয় দুর্গাপুজা, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে তথ্য ও তাদের মতামত জানতে চাইলে সাংবাদিকরা উপজেলার সার্বিক চিত্র তুলে ধরেন।
মতবিনিময়কালে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সোয়েব আহমেদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কেউ যেনো কোন গুজব ছড়িয়ে সমাজে বিশৃংঙ্খলা সৃষ্টি না করতে পারে সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
তিনি বলেন, তথ্য ভিত্তিক সংবাদ দেশ ও জাতীকে অনেক অগ্রসর করতে পারে। সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে সেনাবাহিনীকে সহযোগিতার আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও জাতির কল্যাণে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, খুব শিগগিরই অবৈধ-অসামাজিক কার্যক্রম নিয়ন্ত্রণে আমরা পদক্ষেপ নিবো।
দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে কেউ ছাড় পাবে না।
সমাজের অন্যায় বা অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
তিনি জগন্নাথপুর উপজেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিক সহ সচেতন মহলের সার্বিক সহযোগিতাও কামনা করেন।
এ সময় সাংবাদিকরা সেনাবাহিনীকে তথ্য প্রদান সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় সেনা কর্মকর্তা মোঃ সেলিম রেজা সহ জগন্নাথপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD