1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (০৮ অক্টোবর ২০২৪ খ্রি.) সকাল ১১টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে অফিসার ও ফোর্সদের উপস্থিতিতে এই কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম।
কল্যাণ সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন।
সভার শুরুতে গত কল্যাণ সভায় প্রস্তাবিত বিভিন্ন বিষয়ের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।
পরে চলতি কল্যাণ সভায় পুলিশ সুপার উপস্থিত অফিসার-ফোর্সদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা সম্পর্কে জানতে চান। এ সময় তিনি উত্থাপিত সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় সেপ্টেম্বর/২০২৪ খ্রি. মাদক উদ্ধার ও সর্বোচ্চ পরোয়ানা তামিলের জন্য বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের অর্থ পুরস্কার প্রদান করা হয়।

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মোঃ নাসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদসহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সরা উপস্থিত ছিলেন।

কল্যাণ সভা শেষে বেলা ১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সেপ্টেম্বর/২০২৪ খ্রি. মাসের জেলার অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম।
অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর/২০২৪ খ্রি. মাসের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD