1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিশাল মানববন্ধন জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট একের পর এক মামলা তবু্ও থেমে নেই সিলেটের জালাল : খুঁটির জোর নিয়ে প্রশ্ন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা দিবস পালন করলো লন্ডন মহানগর জাতীয় পার্টি জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার

জগন্নাথপুরে সেনা অভিযানে ৪ কেজি গাঁজা সহ ৩ জন আটক : গাঁজা গাছ উদ্ধার

  • আপডেটের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৯৬ দেখা হয়েছে

জহিরুল ইসলাম লাল : :

সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানে ৪ কেজি ৫০ গ্রাম গাঁজা ও মহিলা সহ ৩ জনকে আটক করা হয়েছে।
এ সময় গাঁজার জীবন্ত একটি গাছ উদ্ধার করা হয়।
আজ বুধবার (৯ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলায় দায়িত্বরত আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শোয়েব এর নেতৃত্বে আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ মঈন, থানার এস আই ইসমাইল মিয়া সহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা যৌথভাবে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রামের মোঃ আতা উল্লাহ (৬০), ও তার স্ত্রী রেণু বেগম (৫৫)কে আটক করে।
এ সময় তাদের হেফাজত থেকে ১৫০ গ্রাম গাঁজা ও একটি জীবন্ত তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয়।
তাদের দেয়া তথ্যমতে একই উপজেলার মেঘারকান্দি গ্রামে অভিযান চালিয়ে গ্রামের গাঁজা ব্যবসায়ী শচীন্দ্র চন্দ্র দাসকে আটক করা হলে তার হেফাজতে থাকা ৩ কেজি ৯’শ গ্রাম গাঁজা উদ্ধার করে জগন্নাথপুর সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়।


তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য সহ জগন্নাথপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোখলেছুর রহমান আকন্দ মুঠোফোনে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরপর তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

ক্যাপ্টেন শোয়েব বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থেকে শান্তি-শৃংখলা রক্ষায় কাজ করে যাচ্ছে।
তাছাড়া মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ দমনে বাংলাদেশ সেনাবাহিনী সচেষ্ট রয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD