1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির উদ্যোগে জার্সি উন্মোচন ও দোয়া মাহফিল

  • আপডেটের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৩৮১ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির উদ্যোগে জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭ ঘটিকার সময় পৌর শহরের বাড়ী জগন্নাথপুর বটেরতল নামক স্থানে একাডেমির প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী সাইফুল আলমের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও সাবেক কাউন্সিলর মোঃ শফিকুল হক শফিকের সভাপতিত্বে ও সামাজিক সংঘটন ফেয়ার ফেইস এর সাধারণ সম্পাদক জুয়েল আহমদ ও ফুটবলার সুজাত আরিফের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, ব্যবসায়ী আকলাকুর রহমান, সমাজ সেবক ফারুক আহমেদ, তরুণ সমাজ সেবক ফুটবলার মোঃ নাজির আলী, কামরান হোসেন।

অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জুয়েল আহমদ, ফুটবলার এনামুল হক, ইমন মিয়া, জাহিদুর, ইকবাল প্রমূখ।

সভায় বক্তারা বলেন, খেলাধুলা শারিরীক ও মানষিক বিকাশ ঘটায়।
আমাদের তরুণ প্রজন্মই হচ্ছে আগামীর কর্ণধার। তাই তাদেরকে লেখাপড়ার পাশাপাশি সুস্থ ধারার সংস্কৃতিকে লালন করতে হবে।
এ সময় বক্তারা বাড়ী জগন্নাথপুর গ্রামের ফ্রান্স প্রবাসী শাহ আলমের মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসাও করেন।

এর আগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আব্দুল মালেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD