1. : admin :
  2. sdfadas@email.em : :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার সমাপ্তি সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় টমেটো সহ ট্রাক আটক নারীর ক্ষমতায়ন ও আর্থিক সক্ষমতা বাড়াতে নারীর হাতে থাকবে ‘ফ্যামিলি কার্ড’ জগন্নাথপুরে প্রেস ব্রিফিং জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে এক পলাতক আসামী গ্রেফতার সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের নেয়া যাবে যে ২০টি কর্মভিসায় : তালিকা প্রকাশ জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ

জগন্নাথপুরে আরো ৩ জন শরিরে করোনা পজেটিভ: মোট আক্রান্ত ৬৫

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৭৫৯ দেখা হয়েছে

সিনিয়র প্রতিবেদক::

সুনামগঞ্জের জগন্নাথপুরে বেড়েই চলছে করোনাভাইরাস সংক্রামন। লকডাউনে কাজ নেই, তাই বলে ঘরে বসেও থাকছেন না উপজেলার মানুষগুলো। চা-স্টল, দোকানপাটের সামনে দলবেধে আড্ডায় মেতে আছেন তারা। আড্ডার আলচ্য বিষয়ও করোনা।

 

 

এ নিয়ে জগন্নাথপুরে ৬৫ জন করোনায় আক্রান্ত হলেন। তার মধ্যে ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। ১ জন সিলেট শহীদ সামসুউদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছেন। নতুন ৩ জন সহ মোট ৪৭ জন হোম আইসোলেশনে রয়েছেন।

 

 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার (২২জুন) সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে প্রকাশিত কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টে জগন্নাথপুর উপজেলায় আরও ৩ জন ব্যাক্তি পজেটিভ সনাক্ত হয়েছেন। আক্রান্ত সবাই পৌরসভার বাসিন্দা। মঙ্গলবার (২৩জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.সৈয়দ মো. জোবায়ের এর নেতৃত্বে একটি মেডিকেল টীম প্রাথমিক পরীক্ষা শেষে আক্রান্ত ব্যক্তিদেরকে হোম আইসোলেশনে রাখেন এবং চিকিৎসা সহ পরবর্তী স্বাস্থ্যবার্তা প্রদান করেন।

 

 

 

 

 

এছাড়াও আক্রান্ত পরিবারের সবাইকে শতভাগ হোম কোয়ারান্টাইনে থাকা নিশ্চিতকরন সহ আশেপাশের বাড়িগুলোকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্ক অবস্থা অবলম্বন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী স্বাস্থ্য পরিদর্শক রুমি রায়,স্বাস্থ্য সহকারী সুমন্ত দেবনাথ এবং এম্বুলেন্স চালক প্রাণেশ চন্দ্র দাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

 

 

 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর জানান, উপজেলায় এখন পর্যন্ত সর্বমোট ৬৫ জন ব্যক্তি ‘কোভিড-১৯’ পজিটিভ হয়েছেন।এর মধ্যে সোমবার ঘোষিত ২ জন সহ সর্বমোট ১৭ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন, ১ জন সিলেট কোভিড হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং ৪৭ জন নিজেদের বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD