1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে নারীদের ক্যান্সার জনিত মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এক ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।

আজ বুধবার (২৩ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শারমিন আরা, ডাঃ সুব্রত রায়, ডাঃ তানজিম আহমদ।

অনুষ্ঠিত সেমিনারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আরা বলেন, জরায়ু মুখ ক্যান্সার দেশে বয়াবহ আকার ধারণ করেছে।
ক্যান্সারের এই ভ্যাকসিন অনেক ব্যয়বহুল।
তার পরও মরণব্যাধি ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রনালয় মহতি উদ্যোগ গ্রহন করেছে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে এই ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। আমি আশা করি, এটা তাদের অধিকার। এ সেবা থেকে তারা কেউ বঞ্চিত হবেন না।
তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, কোন প্রকার অপ-প্রচার বা অনিয়ম যাহাতে না হয়, সেদিকে সবাইকে নজর দিতে হবে।

সেমিনারে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলে ধরেন।

জানা গেছে, বাংলাদেশে নারীদের ক্যান্সার জনিত মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ জরায়ু মুখ ক্যান্সার।
কিন্তু শুধু এক ডোজ এইচপিভি টিকা নেওয়ার মাধ্যমে এই ক্যান্সার প্রতিরোধ সম্ভব।
সরকারীভাবে বিনামুল্যে এই টিকা ১০-১৪ বছরের বিদ্যালয় বহির্ভুত কিশোরী এবং পঞ্চম ও সমমানের শ্রেনীতে অধ্যয়নরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্রীদের দেওয়া হবে টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে।
আগামী ২৪ অক্টোবর থেকে সারাদেশের সাথে একযোগে জগন্নাথপুর উপজেলায় শুরু হচ্ছে চার সপ্তাহব্যাপী জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক এইচপিভি টিকাদান ক্যাম্পেইন।
প্রথম দুই সপ্তাহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান চলবে, পরবর্তী দুই সপ্তাহে মাঠ পর্যায়ে এই টিকাদান চালিয়ে যাওয়া হবে।
একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান চালু থাকবে।
জগন্নাথপুর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২২৯২ জন শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভুত ৪৭৯ জন কিশোরীর লক্ষ্যমাত্রা নিয়ে এই ক্যাম্পেইন পরিচালিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD