1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা অবাঞ্ছিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জে চাঁদাবাজি, তদবির বাণিজ্য ও বেআইনি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে ইমন উদ দোজা নামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
নদীতে অবৈধ বালু বোঝাই নৌযানে চাঁদাবাজি, সরকারি বিভিন্ন দফতরে প্রভাব বিস্তার ও ছাত্রজনতার উপর হামলায় অভিযুক্তদের গ্রেফতার না করতে তদবিরসহ নানা অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার বেলা ২ টায় শহরের পুলিশ ক্যাফেতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
এদিকে সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনও কমিটি না থাকায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করার এখতিয়ার তাদের নেই বলে জানিয়েছেন ইমন উদ দোজা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে ইমন উদ দোজা নামের একজন শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে বিভিন্ন সরকারি দফতরে একের পর এক অন্যায় ও অন্যায্য তদবির করে যাচ্ছেন। কোথাও কাজ আদায় করতে কর্মকর্তা-কর্মচারীগণ হুমকি ধমকি দিচ্ছেন। সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদা তোলার পাশাপাশি ইজারাবিহীন ধোপাজান নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
তাদের অভিযোগ, আওয়ামী স্বৈরাচার সরকারের দোসর যুবলীগ ক্যাডার শাহ রুবেল ও বালু মহালের ইজারাদার আওয়ামী লীগ নেতা রতন মিয়াকে গ্রেফতার না করতে পুলিশ প্রশাসনকে চাপ দিচ্ছেন ইমন।
তারা বলেন, ইমন উদ দোজার এইসব অন্যায় ও বেআইনি কর্মকাণ্ডের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার ন্যূনতম সম্পর্ক নাই। এটি তিনি ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য করে বেড়াচ্ছেন। এ জন্য তাকে আন্দোলন থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক এনডি উসমান গণী, ইয়াকুব আলী, সাইমন মিয়া, নাইম আহমদ অন্তর, শরিফ আহমদ, আরাফত পীর, মিজান আহমদ, সুজন রাজ, রাসেল আহমদ, তারেক আহমদ প্রমুখ।

উল্লেখ্য, এর আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সরকারি বিভিন্ন দফতরে ইমন দোজার অনৈতিক কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে চিঠি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
অভিযোগের ব্যাপারে ইমন দোজা বলেন, সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি নেই।
কে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করবে।
তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেন ইমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD