স্টাফ রির্পোটার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ এক অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী- শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ রব্বানী মিয়া (৫৫) কে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী রব্বানী মিয়া একজন শ্রমিক নেতা হিসাবে এলাকায় পরিচিত।
তার বাড়ি জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামে।
তাকে সুনামগঞ্জ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘঠিত ঘটনায় দায়েরকৃত মামলার আসামি হিসাবে গ্রেফতার করা হয়েছে বলে জগন্নাথপুর থানার এস আই শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারের পর তাকে পুলিশী প্রহরায় সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply