1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেটের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি প্রণোদনার অংশ হিসেবে ৪৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারী ভাবে বিনামূল্যে বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপস্থিত কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম ও উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা সমবায় অফিসার রাজ মনি সিংহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল-আমীন।
অন্যানোর মধ্যে উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র শীল, উপ-সহকারী নাজিম উদ্দীন, আমীর আফজাল, রেজাউল করিম, সুজন সরকার, ফজলুল হক, সুমন চন্দ্র দাশ সহ উপকার ভোগী শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে জগন্নাথপুর উপজেলার ৪৪০ জন কৃষকের মাঝে রবি মৌসুমের গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, সূর্যমুখী, মুগ ফসল, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারীভাবে বীজ ও সার বরাদ্দ দেয়া হয়।
বরাদ্দকৃত বীজ ও সার উপস্থিত কৃষকদেরকে জনপ্রতি ২বিঘা জমির জন্য গম বীজ ২০ কেজি, ভুট্টা ১কেজি, সরিষা ১কেজি ও সূর্যমুখী বীজ বিতরণ করা হয়।
পর্যায়ক্রমে ৩ শত কৃষককে সরিষা বীজ ও ১৪০ জন কৃষককে গম, ভুট্টা, সূর্যমুখী বীজ সরবরাহ করা হবে এবং বীজের সাথে প্রতি কৃষকের মাঝে ১০ কেজি করে ডিএপি ও এমও পি সার বিতরণ করা হবে।
পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জগন্নাথপুর এর পক্ষ থেকে কৃষকদের ফসল বিনষ্টকারী ইদুঁর নিধন অভিযানের উদ্বোধন করা হয় এবং কৃষকদের মাঝে ইদুঁর নিধনের ফাঁদ বিতরণ করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD