1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিশাল মানববন্ধন জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট একের পর এক মামলা তবু্ও থেমে নেই সিলেটের জালাল : খুঁটির জোর নিয়ে প্রশ্ন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা দিবস পালন করলো লন্ডন মহানগর জাতীয় পার্টি জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার

জগন্নাথপুরে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১: আহত অর্ধ শতাধিক

  • আপডেটের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৫১ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

জগন্নাথপুরের পল্লীতে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সুজাত উল্ল্যা (৭৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন।
মঙ্গলবার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না (তাজপুর) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় কমপক্ষে ৪৫ জন আহত হয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের মসজিদের (২য় তলা) নির্মাণ নিয়ে গ্রামের সুজাত উল্ল্যা ও আব্দুল কাছির পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।
তবে কমিটি ও ফেসবুকে পোস্ট নিয়ে
বিরোধের জের বলেও এলাকায় গুঞ্জন রয়েছে।
মঙ্গলবার বিকেলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে এ সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে সুজাত উল্ল্যা নামের এক বৃদ্ধ নিহত ছাড়াও উভয় পক্ষের প্রায় অর্ধ শতাধিক আহত হন।
ঘন্টাব্যাপী সংঘর্ষে আহত সুজাত মিয়া ও আব্দুল কাছির পক্ষের লোকজনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সিলেটে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান এই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসার আগেই পতিমধ্যে তিনি মারা যান।
আহতদের ২০ জনের মধ্যে ১৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তবে অন্য আহতরা সিলেট শহর সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গ্রামের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। বৃদ্ধের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD