1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে মসজিদ কমিটি ও ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে নিহতের ঘটনায় ৪ জন গ্রেফতার

  • আপডেটের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২৩৩ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদ কমিটি ও ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে ১ জনের মৃত্যুর ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জানা গেছে, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না-তাজপুর, রসুলপুর গ্রামের হযরত শাহজালাল জামে মসজিদ ও মরহুম হাজী মো.খুশি মিয়া হিফজ শাখার পরিচালনা কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়া ও নির্মাণ কাজকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।
ঘটনার জের ধরে গত মঙ্গলবার বিকেলে গ্রামের আব্দুল আজিরের নেতৃত্বে আব্দুল কাছ, রশিদ উল্লা, মজিদ মিয়া ও সুজাত উল্ল্যা পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে বৃদ্ধ সুজাত উল্ল্যা নিহত হন এবং আহত হয়েছেন উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ওই দিন মঙ্গলবার রাত ১১টার সময় বাগময়না তাজপুর গ্রামের মৃত আবুল বশরের ছেলে জামিল মিয়া(২২), মৃত আবুল হোসেনের ছেলে রিপন মিয়া(৪০), মৃত আঃ মোনাফের ছেলে আনসার মিয়া(৭০), আঃ আহাদের ছেলে শাহ আলম (১৯)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আখন্দ বলেন, গ্রামের মসজিদ কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশ ৪জনকে গ্রেফতার করেছে। জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান চলমান রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD