1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে সিএনজি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার, অপরাধী সনাক্তে তৎপর পুলিশ

  • আপডেটের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৪৫ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ সেতুর উপর সুজিত দাস (২২) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
স্থানীয়রা সেতুর উপর শনিবার রাত ৯ টার দিকে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে রক্তান্ত গলাকাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
নিহত যুবক পেশায় একজন সিএনজি চালক।
সে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ঘোপরাপুর গ্রামের সোহাগ দাসের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাণীগঞ্জ সিএনজি স্ট্যান্ডের চালক সুজিত দাস বিকাল ৪ টার দিকে সৈয়দপুর এলাকার উদ্দেশ্য যাত্রী নিয়ে যান।
পরে রাত ৯ টার দিকে রাণীগঞ্জ সেতুতে তাঁর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
সুজিত দাসকে হত্যা করে তাঁর ব্যবহৃত সিএনজি ছিনতাই করে পালিয়েছে না পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকান্ড ঘটানো হয়েছে এর রহস্য উদঘাটনে কাজ করছে থানা পুলিশ।
পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করে মর্গে প্রেরন করেছে।
এদিকে ঘটনার রহস্য উদঘাটন করতে আশে-পাশ এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ ব্যাপক অনুসন্ধান চালিয়েছে জগন্নাথপুর থানা পুলিশ।
চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
হত্যার সাথে জড়িতদের সনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ রির্পোট লিখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আখন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুঁটে যাই এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করি।
ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে ।
আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। খুব দ্রুত সময়ে ঘটনার রহস্য উদঘাটন হবে।
ঘটনায় জড়িত অপরাধী কাউকেই ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD