1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে সিএনজি চালক সুজিত হত্যা : গাড়ীসহ হবিগঞ্জ থেকে তিন ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেটের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৮৬ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে রাণীগঞ্জ সেতুর উপর সিএনজি চালক সুজিতকে গলাকেটে সিএনজি নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে সিএনজিসহ হবিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আখন্দ মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টায় তিনি প্রেস ব্রিফিং করেন।

ব্রিফিং করে তিনি জানান, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ সেতুতে গত শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ৫ নং চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের গোপরাপুর গ্রামের জিতেন্দ্র মোহন দাসের ছেলে নিহত সিএনজি চালক সুজিত দাস (২৮) নিহত হওয়ার ঘটনায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে র‍্যাব-৯ এর সহযোগিতায় মঙ্গলবার দুপুরে হত্যাকাণ্ডের মুলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসময় সিএনজি ও হত্যায় ব্যবহৃত চাকুও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের শালদিঘা গ্রামের আনছার আলীর ছেলে আলী হায়দার (৩৬), হবিগঞ্জ সদর উপজেলার নোহাটি গ্রামের মৃত তরমুজ আলীর ছেলে হাফিজুর রহমান (২৬), বাহুবল উপজেলার পনারআব্দা গ্রামের আব্দুল হাই’র ছেলে মোঃ শিবলু মিয়া (২০)।

ধৃত আসামিদেরকে আজ বুধবার (২০ নভেম্বর) পুলিশী প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
তাদেরকে প্রাথমিকভাবে আরও জিজ্ঞাসাবাদ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD