1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে উপজেলা জামায়াতের বাছাইকৃত কর্মী ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স- কয়ছর আহমেদ এমপি সুনামগঞ্জ ৩ আসনে ধানের শীষের বিশাল জয় : আবেগাপ্লুত ‘বিজয়ী কয়ছর” জগন্নাথপুরে হামলা-পাল্টা হামলার ঘটনায় দু’পক্ষই অনড় : একে অপরকে দায়ী রাত পোহালেই ভোট : কে হচ্ছেন ভি আই পি খ্যাত সুনামগঞ্জ ৩ আসনের কান্ডারী সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি সুনামগঞ্জ সদর মডেল থানার রতন শেখ নিয়ামতপুরে সুফলভোগী খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ জগন্নাথপুরে ইক্বরা ইসলামী সাহিত্য পাঠাগারের উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা প্রদান রাজবাড়ীতে পদ্মায় কুমির : আতঙ্কে নদীপাড়ের মানুষ সুনামগঞ্জে ৮ বছরের শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানি : যুবক আটক

জগন্নাথপুরে আল ইসলাহ’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন : সংগঠনকে শক্তিশালী করার অঙ্গিকার 

  • আপডেটের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯০ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র উপজেলা ও পৌর শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় জগন্নাথপুর কামাল কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনের উপস্থিতিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ’র নব-নির্বাচিত সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালীর সভাপতিত্বে ও উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিজ সমছু মিয়া সুজল এবং পৌর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মুফতি মাওলানা হাফিজ বদর উদ্দিন আল আমিন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট আলেমেদ্বীন হযরত আল্লামা মাওলানা ছমির উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় মহাসচিব মুফতি মাওলানা এ. কে. এম মনোওর আলী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লেখক-গবেষক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ’র সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসাইন জামী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা সৈয়দ মিজানুর রশীদ।

বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ’র সাবেক সভাপতি মুফতি গিয়াস উদ্দিন, ইকড়ছই আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, জগন্নাথপুর পৌর আল ইসলাহ’র সাবেক সভাপতি মাওলানা আবু আইয়ুব আনছারী, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা নূর আহমদ, জগন্নাথপুর পৌর আল ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, উপজেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম খান শিহাব, পৌর আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক শাহ জুনেদ আহমদ, উপজেলা আল ইসলাহ’র সমাজ কল্যাণ সম্পাদক রাশেদ খান, পাঠাগার সম্পাদক মাস্টার রুহুল আমিন, সুনামগঞ্জ জেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ মিনার, জগন্নাথপুর পৌর আল ইসলাহর সদস্য আলী আকবর, উপজেলার সদস্য রুহুল আমিন কবির, মীরপুর ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি ফয়জুল ইসলাম, কলকলি ইউনিয়নের সভাপতি মুফতি জিয়াউল হক, পাটলী ইউনিয়নের সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান, মাওলানা আজিজুর রহমান, মোঃ আলী আকবর, হাফিজ আজিজুর রহমান, মোঃ শাহনুর আলী, মাস্টার ইসলাম উদ্দিন ইমতিয়াজ, হাফিজ খলিলুর রহমান, মাওলানা হারুনুর রশিদ, হাফিজ নুরুজ্জামান, নেছার আহমেদ, ওয়াহিদ খান প্রমূখ।

এসময় উপজেলা আল ইসলাহ’র সহ-সভাপতি হাফিজ নুরুল হক, মাওলানা আকবর আলী, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা জালাল উদ্দীন, হাফিজ আজিরুল ইসলাম, হাফিজ শওকত আলী, মাওলানা এনাম উদ্দিন, মাওলানা এটিএম শাকের, মখলিছ মিয়া, হারুন মিয়া, তালমীয পশ্চিম শাখার সভাপতি মোঃ ইউনুস আলী, সেক্রেটারি মিফতা উদ্দিন, জগন্নাথপুর পৌর তালামীযের সভাপতি ছাত্রনেতা হাফিজ মাহিম আহমদ, সেক্রেটারি আব্দুল মান্নান সহ সংগঠনের উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অভিষেক অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফিজ মঈনুল ইসলাম শিবলু ও নাতে রাসূল পরিবেশন করেন মাওলানা জহিরুল ইসলাম জহির।

 

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ আল ইসলাহ ও তালামীযের উদ্দেশ্য ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এটা কোন রাজনৈতিক দল নয়, ইসলামে আল্লাহ ও রাসুলের সঠিক পথ অনুসরণে আল ইসলাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

দেশ ও মানুষের কথা চিন্তা করে অরাজনৈতিক এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলি (রাঃ)।

তিনির আদর্শ ও চেতনায় উজ্জিবিত হয়ে লক্ষ লক্ষ আল ইসলাহ ও তালামীযের কর্মী মাঠে ময়দানে ইসলামের খেদমতে নিয়োজিত রয়েছে।

বক্তারা আরো বলেন, ছাহেব কিবলাহ’র হাতে গড়া সংগঠন আল ইসলাহ সব সময় মানুষের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

বক্তারা বলেন ইসলাম, দেশ ও জনগনের কল্যাণে সর্বস্থরের মানুষের আস্থা ও ভরসার প্রতীক প্রানপ্রিয় সংগঠন বাংলাদেশ আল ইসলাহ ও তালামীযকেই অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD