1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ জন আটক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৪০ দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট ::

মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৮ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ৬ হাজার ২৬০ পিস ইয়াবাসহ দুইজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার দুপুর আড়াইটায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পালের নেতৃত্বে বিভাগীয় কর্মকর্তাসহ সুনামগঞ্জ অঞ্চলের মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের পলাশ বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে ৬,২৬০ পিস মরণ নাশক ইয়াবাসহ দুইজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার বর্তমান বাজার মূল্যে ১৮ লাখ ৭৮ হাজার টাকা।

আটককৃত ইয়াবা ব্যবসায়ীরা হলেন,মোঃ নিজাম উদ্দিন(৩০)।
তিনি উপজেলার ধনপুর ইউপির মধ্যপাড়া গ্রামের মৃত বশরত আলীর ছেলে, এবং একই উপজেলার সুরেশ নগর গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে মোঃ জিয়াউর রহমান(৩৫) ।

স্থানীয় ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পালের নেতৃত্বে কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পলাশ বাজারে অবস্থান নেন।

এ সময় আটককৃত ইয়াবা ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন একটি শপিং ব্যাগে করে ৫ হাজার ২৬০ পিস ইয়াবা বহন করে অন্যত্র যাওয়ার প্রস্তুতিকালে তাকে এবং অপর ইয়াবা ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমানের দেহ তল্লাশী করে প্যান্টের সামনের পকেট হতে ১ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ এই দুজনকে আটক করা হয়।

এ ঘটনায় বিকেলে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পাল বাদি হয়ে মাদক নিয়ন্ত্রন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আটককৃতদের আসামী করে বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযানে এ সময় উপস্থিত ছিলেন মাদক দ্রব্য সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ আবু রেজা মেহেদী হাসান,উপ পরিদর্শক মোঃ মামুনার রশিদ,সহকানরী উপ পরিদর্শক সোহরাব হোসেন চৌধুরী,সিপাহি প্লাবন কৃমার দাস ও সিপাহি দ্বিজেন্দ্র চন্দ্র দাস।

এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকার সমাজের মাদক অপরাধ নিয়ন্ত্রণ করতে কঠোর অবস্থানে রয়েছেন। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কর্মকর্তারা সিলেট বিভাগের যেকোন স্থানে যুব সমাজকে নষ্টকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবো।মাদকমুক্ত যুব সমাজ গড়তে আমরা অঙ্গিকার বদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD