1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

বিশ্বম্ভরপুরে ভারতে সুপারী পাঠাতে গিয়ে বি এস এফের গুলিতে যুবক নিহত

  • আপডেটের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৪২৪ দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট ::

সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ করে সুপারি পাঠানোর সময় ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ এর গুলিতে প্রাণ গেল এক যুবকের। নিহত যুবকের নাম মোঃ সাইদুল ইসলাম(২৫)।
সে উপজেলার ধনপুর ইউনিয়নের গামারতলা পূর্ব খাসপাড়া গ্রামের মোঃ জয়নাল আবেদীনের ছেলে।
আজ বুধবার সন্ধ্যার পর সে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে সুপারী পাঠানোর চেষ্টা করলে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ এর সদস্যরা তাকে গুলি করে। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, নিহতের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ নাকি ভারতীয় গারোদের গুলিতে এই যুবক নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায় নি। এজন্য মাছিমপুর বিওপি ও ভারতের কড়াইগড়া বিএসএফ ক্যাম্পের পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পর বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD