1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

মৌলভীবাজারে যুব সমাবেশ ও র‌্যালীর মাধ্যমে তারুণ্যের উৎসবের উদ্বোধন

  • আপডেটের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ::

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে মৌলভীবাজারে উদ্বোধন করা হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’।
এ উপলক্ষ্যে আজ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয় । পরে পৌর শহরসহ সদর উপজেলা পরিষদ চত্ত্বর পর্যন্ত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়। শহরের আদালত সড়কের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান, জেলা তথ্য-অফিসার আনোয়ার হোসেন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ,জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে মৌলভীবাজার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠন নেতাকর্মীরাও অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD