1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

কুচাইয়ে শুরু হলো ১ম শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

  • আপডেটের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২২০ দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ::

সিলেটের কুচাইয়ে শুরু হলো ১ম শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫
এ উপলক্ষে শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে সিলেট সিটি করপোরেশনের ৪০ নং ওয়ার্ডের কুচাই মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো এ অনুষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
কুচাই এলাকার বিশিষ্ট মুরুব্বি সৈয়দ আলী আজম মুকুলের সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হুসেইন আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক সাকের রহমানের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম তাজুল, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল,
সিলেট জেলা স্বেচ্চাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সৌদি আরব বিএনপির প্রাদেশিক শাখার আহ্বায়ক জাকারিয়া আরিফিন ফয়সাল , সিলেট জেলা স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব আফসর খান, যুক্তরাজ্য স্বেচ্চাসেবক দলের সহ-সভাপতি জসিম উদ্দিন, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি লায়েক আহমদ, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক বাবর আহমেদ, জেলা যুবদল নেতা মুজিবুল হক রাহাত, জেলা যুবদল নেতা রুহুল আমিন দিনার, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক বজলুর রহমান ফয়েজ, কুচাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন, জনতা ক্লাবের সভাপতি সৈয়দ তারেক আহমদ, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী হাজী দিলাল আহমদ ।
উদ্ভোধনী ম্যাচে এফ,সি সামাদ ফাইটার্স ও গ্রীন সিলেট একাডেমি মুখোমুখি হয়।এবং উক্ত ম্যাচে এফ,সি সামাদ ফাইটার্স ২-০ গোলে জয় লাভ করে।
মন-মুগ্ধকর খেলা ও গোল দিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হোন এফ,সি সামাদ ফাইটার্সের শাকিল।
২য় ম্যাচ কাল বিকেল ৩ টায় মুখোমুখি হবে (যে,এল,বি,এফ,সি) একাদশ শাহপরান বনাম বালিংগা ফুটবল একাদশ বিয়ানীবাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD