1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জামালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত, আহত ৭

  • আপডেটের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৮৯ দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট ::

সুনামগঞ্জের জামালগঞ্জে সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও আরো ৭ জন আহত হয়েছেন।
বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার ভীমখালী ইউনিয়নে অটোরিকশার সংঘর্ষে এমন হতাহতের ঘটনাটি ঘটে।
নিহতের নাম শাহিনুর রহমান (৩৬)।
তিনি ইউনিয়নের চানঁবাড়ি গ্রামের মোঃ আতাউর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শাহিনূর রহমান নিজ বাড়ি থেকে কাজে যাওয়ার সময় জাল্লাবাজ গ্রামের পশ্চিমে অটো-রিকশাটি স্থানীয় পাশা মিয়ার বাড়ির কাছে আসার সময় রাস্তার ভাঙা অংশে পড়ে গিয়ে গাড়িটি উল্টে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই শাহীনূর রহমানের মৃত্যু হয়।

ঘটনার সময় অটোরিকশার যাত্রী সুজাতপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২৭) জানান, “শাহীনূর আমার পাশেই বসা ছিল। গাড়িটি রাস্তার গর্তে পড়ার সঙ্গে সঙ্গে উল্টে যায়। আমরা সবাই আহত হই, তবে শাহিনূর রহমান ঘটনাস্থলেই মারা যান। তবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জামালগঞ্জ থানার এস আই দিলু ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার সেকেন্ড অফিসার পংকজ জানান, “গাড়িতে আটজন যাত্রী ছিল। খাদে পড়ে একজন নিহত এবং বাকিরা আহত হয়েছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. আলমগীর জানান, “শাহীনূর রহমানকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি রাস্তার মধ্যেই মারা যান বলে আমার ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD