1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

মহেশপুরে সরকারী কম্বল চুরি করে পালানোর সময় সাবেক কেয়ারটেকার আটক

  • আপডেটের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২২৫ দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ::

২০২২-২০২৩ অর্থ বছরের এলাকার অসহায় মানুষের জন্য আনা সরকারী কম্বল (শীতবস্ত্র) এবং শেখ হাসিনার ছবি সম্বলিত ক্যাপ ও বিভিন্ন খেলার সামগ্রী ঝিনাইদহের মহেশপুর জেলা পরিষদের অডিটোরিয়ামে রাখেন স্থানীয় আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুল আজম খান চঞ্চল। সেখান থেকে ১০ বস্তার অধিক কম্বল গোপনে ভোর রাতে আলমসাধু যোগে চুরি করে নিয়ে যাওয়ার সময় অডিটোরিয়ামের সাবেক কেয়ারটেকার সোহেল রানাকে (৪৫) আটক করেছে থানা পুলিশ ।
কম্বলসহ আটককৃত সোহেল রানা জানায়, সে কম্বল গুলো আলমসাধু যোগে নিয়ে কোটঁচাঁদপুরে যাচ্ছিলো। অডিটোরিয়াম থেকে বের হবার পরই পুলিশ তাকে কম্বলসহ আটক করে বলেও জানান আটককৃত অডিটোরিয়ামের সাবেক কেয়ারটেকার সোহেল রানা।
বর্তমান মহেশপুর অডিটোরিয়ামের কেয়ারটেকার মাজেদুল ইসলাম জানান, আমি ২০২৪ সালের ২৬ ডিসেম্বর এখানে যোগদান করেছি। যোগদানের আগে এখানে কি ছিলো আমার জানা নেই। আমি শুক্রবার একটি মিটিং শেষ করে স্যারদের বলে বাড়ীতে গিয়েছিলাম চাউল আনার জন্য।
আজ (২৬ জানুয়ারি) বাড়ি থেকে এসে জানতে পারি এখান থেকে কম্বল চুরি করে পালানোর সময় অডিটোরিয়ামের সাবেক কেয়ারটেকার সুহেল রানাকে পুলিশ আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD