1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে উপজেলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮১ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসীন খানকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ মিতালী রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আফজাল হোসাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী এর সম্ভ্রাব্য সংসদ সদস্য প্রার্থী, সিলেট জজ আদালতের এপিপি ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট ইয়াসীন খান বলেন, আমাদের দল কাকে সংসদ নির্বাচনে প্রার্থী দিবে, সেটা জামায়াতে ইসলামই ঠিক করবে, এর বাইরে যাওয়ার কারো সুযোগ নেই।
তিনি বলেন, বিগত ১৬ বছর জামায়াতে ইসলামীর প্রতি নির্যাতন-নিপীড়ন ও অনেক অত্যাচার হয়েছে কিন্তু জামাত তার আদর্শ থেকে কখনো বিচ্যুত হয়নি।
তিনি আরো বলেন, আপনারা দেখেছেন স্বৈরাচার আওয়ামীলীগ দিনের ভোট রাতে নিয়ে গনতন্ত্রকে হত্যা করেছে।
তবে জামায়াত কোন কারচুপি নয়, জনগনের ম্যান্ডেড নিয়েই ক্ষমতায় যেতে চায়।
তিনি এও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বিপ্লব ঘটানো হয়েছে, পূনরায় যাহাতে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারে সেদিকে সবাইকে নজর রাখতে হবে। তিনি ন্যায় ও ইনসাফ ভিক্তিক রাষ্ট্র গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন, কর্ম পরিষদ সদস্য মাস্টার আবু তাহিদ, পৌর জামায়াতের আমীর আ হ ম ওয়ালী উল্লাহ, উপজেলা পেশাজীবি সভাপতি কবির আহমদ, আইভিডব্লিউ সভাপতি জামাল উদ্দিন বেলাল, পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বেলায়েত হোসেন গুলজার, যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুল কাদির লাক্সন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবা‌দিকদের মধ্যে উপস্থিত ছিলেন, তাজ উ‌দ্দিন আহমদ, জ‌হিরুল ইসলাম লাল, শাহজাহান মিয়‌া, অ‌মিত দেব, শাহ এস এম ফ‌রিদ, গোলাম সা‌রোয়ার, হিফজুর রহমান জিয়া, মুহাম্মদ ইয়াকুব মিয়া, হুমায়ুন ক‌বির ফ‌রিদী, গোবিন্দ দেব, আমিনুল হক শিপন, আ‌মিনুর রহমান জিলু, আলী আছগর ইমন, ইকবাল হো‌সাইন, মোঃ আল আ‌মিন, মিজানুর রহমান, শাহ আলম সহ জগন্নাথপুর উপজেলায় গণমাধ্যমে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD