স্টাফ রির্পোটার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটিকে কেন্দ্র করে বিবদমান দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পৌর শহরে টান টান উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও দলের নেতা-কর্মীরা জানান, সোমবার রাত ৮টার দিকে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ সমর্থিত উপজেলা বিএনপির নব ঘোষিত কমিটির আহবায়ক আবু হোরায়রা ছাদ মাস্টারের নেতৃত্বে পৌর শহরে একটি আনন্দ মিছিল বের করা হয়।
এসময় কমিটির পদ বঞ্চিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আক্তারুজ্জামান আক্তার সমর্থিত হিসেবে পরিচিত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী ও বিএনপি নেতা আবিবুল বারী আয়হানের নেতাকর্মীরা এক পর্য়ায়ে আবু হোরায়রা ছাদ মাস্টার গ্রুপের নেতাকর্মীদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে।
এ সময় কয়ছর এম আহমদ পক্ষের ৩ জন আহত হয়।
পরে কয়ছর এম আহমদ সমর্থিত নেতাকর্মীরা পৌর পয়েন্টে প্রকাশ্যে হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে মহড়া দিলে এলাকায় আতংকের সৃষ্টি হয়।
আহতরা হলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাসেল আহমদ বক্স, শ্রমিকদল নেতা শফিকুল ইসলাম খেজর, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন তুহিন।
তাদেরকে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্ববায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার বলেন, পৌর শহরে প্রদক্ষিন শেষে আনন্দ মিছিল শেষে যখন আমরা চলে আসি, তখন কিছু নেতাকর্মী পৌর পয়েন্টে ছিলো।
এসময় পূর্ব-পরিকল্পনা অনুযায়ী পদ-বঞ্চিতরা লাঠিসোঠা নিয়ে সেখানে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে। এতে তিনজন কর্মী আহত হয়।
এব্যাপারে লুৎফুর রহমান চৌধুরী বলেন, বিএনপির তৃনমূল নেতা-কর্মীর দাবীকে মূল্যায়ন না করে একতরফা ভাবে আহবায়ক কমিটি গঠন করায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে ।
এ নিয়ে শুনেছি হাতাহাতির ঘটনা ঘটেছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে।
উল্লেখ্য: জেলা বিএনপি সোমবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে জেলার প্রত্যোক উপজেলার আহবায়ক কমিটি একযোগে ঘোষনা করে।
এতে জগন্নাথপুর উপজেলা বিএনপির আবু হোরায়রা ছাদ মাষ্টারকে আহবায়ক ও জামাল উদ্দিনকে
প্রথম যুগ্ম আহ্ববায়ক করে উপজেলা ও সালাহ উদ্দিন মিঠুকে আহ্ববায়ক ও এম এ মতিনকে প্রথম যুগ্ম আহ্ববায়ক করে পৌর আহবায়ক কমিটি ঘোষনা দেয়া হয় ।
Leave a Reply