1. : admin :
  2. sdfadas@email.em : :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার সমাপ্তি সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় টমেটো সহ ট্রাক আটক নারীর ক্ষমতায়ন ও আর্থিক সক্ষমতা বাড়াতে নারীর হাতে থাকবে ‘ফ্যামিলি কার্ড’ জগন্নাথপুরে প্রেস ব্রিফিং জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে এক পলাতক আসামী গ্রেফতার সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের নেয়া যাবে যে ২০টি কর্মভিসায় : তালিকা প্রকাশ জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ

সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৯১ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জ জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ।
আজ সোমবার (১০ মার্চ) দুপুর ২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন।
এ সময় তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকদের মতামত ও পরামর্শ শোনেন।

সভায় সাংবাদিকরা সুনামগঞ্জের জলমহাল, বালুমহাল, সীমান্তে চোরাচালান, সংঘাতপ্রবণ এলাকায় দেশীয় অস্ত্র উদ্ধারের অভিযান, অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার, ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম এবং নদীপথে চাঁদা আদায়সহ বিভিন্ন সমস্যার বিষয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করলে

এর জবাবে পুলিশ সুপার বলেন, দিরাই ও শাল্লা এলাকায় দেশীয় অস্ত্র ব্যবহারকারীসহ আইন-শৃঙ্খলা বিঘ্নকারীদের যেভাবেই হোক দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের গ্রেফতার করা হবে।
তিনি সাংবাদিকদের তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানান।

পুলিশ সুপার আরও বলেন, ভালো কাজের প্রশংসা না করলেও সমালোচনা করুন, এতে কাজের ভুল-ত্রুটি শোধরানোর সুযোগ হবে।

ট্রাফিক ব্যবস্থার বিষয়ে তিনি জানান, এটি সহনীয় পর্যায়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এছাড়া মাদকবিরোধী কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা সহায়তা করলে সুনামগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে একটি ভালো পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, সুনামগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ, টিআই (প্রশাসন)সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD