1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

নিয়ামতপুরে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৩৮৪ দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট ::

নওগাঁর নিয়ামতপুরে গলায় ফাঁস লাগিয়ে পারভীন (৩৮) নামের এক  গৃহবধূ আত্মহত্যা করেছে।
আজ বৃহস্পতিবার  (১৫ মে) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তিলিহারী গ্রামে এ ঘটনা ঘটে।
পারভীন বেগম উপজেলার ভাবিচা ইউনিয়নের শালালপুর গ্রামের আব্দুল হকের মেয়ে।

থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে , উপজেলার সদর ইউনিয়নের তিলিহারী গ্রামের জাহিদ মাস্টারের ছেলে শহিদুলের সাথে বিয়ে হয় সালালপুর গ্রামের আব্দুল হকের মেয়ে পারভীনের। শহিদুল পেশায় কৃষিকাজ করে।
বিয়ের পর তাদের ২টি মেয়ে সন্তান হয়। এর মধ্যে বড় মেয়ের বিয়ে দেন ওই দম্পতি।
পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার সকালে নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।
তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত  পারভীনকে নিচে নামান।
বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ উক্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিয়ামতপুর থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
লাশের সুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD