1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকে লড়তে চান বিএনপি নেতা এম এ সাত্তার

  • আপডেটের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৪৯২ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও কমিউনিটি নেতা এম এ সাত্তারের উদ্যোগে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ জুন) বিকাল ৩টায় পৌর শহরের জগন্নাথপুর বাজারের আর এফ সি রেষ্টুরেন্ট হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ সাত্তার বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখকে ভাগাভাগি করে নিচ্ছি।

দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে এই আসনে আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবো ।
তিনি বলেন সদূর প্রবাসে থেকেও দেশ ও মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, জনগনের ম্যান্ডেট নিয়ে বিএনপি যদি ক্ষমতায় আসে এবং বিএনপি থেকে এই আসনে আমি নির্বাচিত হতে পারি তাহলে এই আসনের জনগনের ভাগ্য উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।
উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারণী বোর্ডের সিদ্ধান্তের বাহিরে গিয়ে আমি কখনো প্রার্থী হবো না, দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষেই কাজ করবো।
তিনি আরো বলেন, ২০১৮ সালে দল আমাকে মনোনয়ন দিয়েছিল, তখন দলীয় ভাবে নির্বাচন বয়কট করার কারণে আমি আর নির্বাচন করিনি।
আমি আগামী নির্বাচনে আশাবাদী দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে।
আমি সবসময় জনগণের পাশে ছিলাম পাশেই থাকবো ইনশাআল্লাহ।

এ সময় তিনি দেশ ও জনগণের স্বার্থে বিএনপি ঘোষিত দফা বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)র সভাপতি জাহেদ আহমদ সহ জগন্নাথপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD