1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

খেলাফত জনগণের ভোটে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাস্ট্র প্রতিষ্ঠা করতে চায় –ড. আব্দুল কাদের

  • আপডেটের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪৪ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

খেলাফত মজলিস কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে। নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে। দেশের আপামর জনতা নতুন করে আর কোন ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেবে না। সব ধরনের ফ্যাসিবাদী কার্যকলাপ প্রতিহত করার লক্ষে আগামী সংসদ নির্বাচনে খেলাফত মজলিস জনগণের প্রত্যক্ষ ভোটে জয়ী হয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তিনি আরো বলেন, আমরা চাই এদেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক এবং এমন রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, যেখানে সুশাসন ও গনতন্ত্র ফিরে পায়।
জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমদকে উন্নয়নের স্বার্থে দলীয় প্রতীক ঘড়ি মার্কায় ভোট দেয়ার জন্য সর্বস্থরের নাগরিকদের প্রতি আহবান জানান।

তিনি শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে অনুষ্ঠিত নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাছির আলী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান।
এ সময় সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সংসদীয় আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা হাফেজ শেখ মুশতাক আহমদ তাঁর বক্তব্যে বলেন, আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। আমি অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত মানুষের মুখে হাসি ফুঁটানো চাই। তাদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলতে চাই।
মহান রাব্বুল আলামিন যদি আমাকে সেই সুযোগ করে দেন তাহলে মহান জাতীয় সংসদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, বেকারদের কর্মসংস্থান সহ নানামুখী প্রদক্ষেপ গ্রহন করবো এবং মানুষের ভাগ্যেন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।
তিনি আরো বলেন, খেলাফত মজলিস একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাস্ট্র গঠন করতে চায়। দল আমাকে মনোনয়ন দিয়ে কৃতার্থ করেছে, আপনাদের সহযোগিতা পেলে এ আসনের উন্নয়ন বঞ্চিত জনগণের কাংখিত স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো।

জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা জামিনুল হক আমিনীর সভাপতিত্বে ও খেলাফত মজলিস জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা সোহেল আহমদ চুনুর পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার সহ-সভাপতি এডভোকেট মুহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি শাখাওয়াত হোসেন মোহন, সাধারণ সম্পাদক মাওলানা আক্তার হোসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা আলী খান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, মালয়েশিয়ার কুয়ালালামপুর শাখার সভাপতি প্রভাষক আব্দুর রব, শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ইমান, জগন্নাথপুর উপজেলা শাখার সহ সভাপতি মাওঃ হাবিবুর রহমান মিসবাহ, মাওলানা তোফায়েল আহমদ, নবীগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা নুরে আলম আনসারী, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এনামুল হক আলী, সিলেট এমসি কলেজ ছাত্র মজলিসের সভাপতি আব্দুল বাছিত, খেলাফত মজলিস জগন্নাথপুর পৌর শাখার সেক্রেটারি আমিনুল হক, দোয়ারাবাজার উপজেলা শাখার সহ সাধারন সম্পাদক নুর আহমদ মাছুম, পাইলগাও দক্ষিণ শাখার সভাপতি মাওলানা আখলাকুর রহমান, কলকলিয়া ইউনিয়নের সহ সভাপতি মোঃ গয়াস মিয়া, সাবেক ছাত্র মজলিস নেতা শিব্বির আহমদ প্রমূখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র মজলিস নেতা মোফাজ্জল করীম এবং নাতে রাসুল পাঠ করেন মারজান আহমদ।
এদিকে দুপুর থেকেই নির্বাচনী জনসভায় দলীয় নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকেন।
এতে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশগ্রহণ করলে জনসভাটি বিশাল জনসভায় রূপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD