1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

সুনামগঞ্জের পাথারিয়া বাজারে বিদ্যুতের খুটি ও জায়গা দখল করে ঘর নির্মাণ : প্রতিবাদে মানববন্ধন

  • আপডেটের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ দেখা হয়েছে

সুুনামগঞ্জ ডেস্ক ::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে লন্ডন প্রবাসী সামছুল ইসলাম (রাজা) কর্তৃক সরকারী জায়গা ও বিদ্যুৎ এর খুঁটি ঘুরের ভেতরে ঢুকিয়ে ঘর নির্মাণের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় পাথারিয়া বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজনে পাথারিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ব্যবসায়ীসহ এলাকার শত শত লোকজন অংশগ্রহন করেন।

পাথারিয়া বাজারের ইজারাদার ও পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মুমিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক মেম্বার,ব্যবসায়ী মোশাহিদ মিয়া, ব্যবসায়ী মোঃ জাবেদ মিয়া, সাবেক ইউপি সদস্য মোঃ আক্কাস মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, পাথারিয়া গ্রামের মৃত রোসন আলীর ছেলে লন্ডন প্রবাসী মোঃ সামছুল ইসলাম (রাজা) পাথারিয়া বাজারে ব্যাক্তি মালিকানায় পৌনে এক শতক (৭৫ পয়েন্ট) জায়গা খরিদ করলেও তিনি সরকারী খাস খতিয়ানের আরো (৪.২৫ পয়েন্ট) জায়গা নিজের নামে আর এস রেকর্ড করান।
গত আগষ্ট মাসে জবর দখলের উদ্দেশ্যে ঐ জায়গার পাশে সরকারী চলাচলের রাস্তা ও ওয়াব্দার বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি সহ উক্ত ভূমি দখল করে রাস্তার পাশে ঘর নির্মাণ করেন।
এতে রাস্তাটি সরু হওয়াতে সাধারন মানুষজন সহ গরু ব্যবসায়ীরা গোবাদি পশু নিয়ে চলাচলে বিঘ্নতা সৃষ্টি এবং ঘরের ভেতরের টিনের চালের উপর বিদ্যুৎতের তার ঝুলিয়ে থাকার কারণে যেকোন মারাত্মক র্দূঘটনার আশংঙ্খা করছেন ব্যবসায়ীসহ সাধারন মানুষ। অবিলম্বে এই ভূমিখেকো সামছুল ইসলাম (রাজা)”র কবল থেকে বিদ্যুৎতের খুঁটি ও দখলকৃত রাস্তার জায়গা উদ্ধার করে তাকে দ্রুুত গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকার ও প্রশাসনের নিকট জোর দাবি জানান নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD