1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জামায়াত সম্প্রীতির বাংলাদেশের স্বপ্ন দেখে –এডভোকেট ইয়াসিন খাঁন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪১ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার : :

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসিন খাঁন বলেছেন, জামায়াত ইসলামী সম্প্রীতির বাংলাদেশের স্বপ্ন দেখে। কিছু লোক ধর্মের নামে অর্ধম করে। বাংলাদেশ জামায়াত ইসলামী সব ধর্মের সমান অধিকারে বিশ্বাসী। আপনারা বিশ্বাস করতে পারেন জামায়াত ইসলামীর কাছে আপনারা নিরাপদ আছেন এবং থাকবেন। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক অত্যন্ত গভীর। ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে দেশ ছেড়ে চলে যাওয়া আমাদের প্রতিবেশী হিন্দুদের সম্পদ আমরা নিরাপদে রেখেছি।
খোঁজ নিলে জানতে পারবেন। আমি বেড়ে উঠেছি সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে। এ সম্প্রতি বজায় রেখে আমরা চলতে চাই।
তিনি শনিবার রাত ৮ টায় শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে জগন্নাথপুর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্চুর সভাপতিত্বে ও পৌর জামায়াতের সদস্য মাওলানা নেছার উদ্দিনের পরিচালনায় শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত প্রথম মতবিনিময় সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন, বাংলাদেশ জামায়াত ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক আফজল হোসাইন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিভাস দে, সনাতন ধর্মাবলম্বী কমিউনিটি নেতা শশী কান্ত গোপ, মাস্টার অনন্ত পাল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা জামাল উদ্দিন বেলাল, পেশাজীবি শাখার সাধারণ সম্পাদক জুলফিকার আহমেদ মনি, পৌর পেশাজীবি সভাপতি আশরাফ হোসেন এনাম, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ সহ সাধারণ সম্পাদক আজিজুর রহমান।

পরে রাত ১০ টায় শহরের একটি রেষ্টুরেন্টে জগন্নাথপুর উপজেলা সদরের বাসুদেব বাড়ি আনন্দময়ী পূজা মন্ডপ ও দাস সম্প্রদায়ের পূজা মন্ডপের আয়োজকদের সঙ্গে পৃথক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আনন্দময়ী পূজা কমিটির সভাপতি নির্মল দে এর সভাপতিত্বে ও জামায়াত নেতা মুহাম্মদ জামাল উদ্দিন বেলালের পরিচালনায় পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এডভোকেট ইয়াসিন খাঁন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াত আমীর উপাধ্যক্ষ লুৎফুর রহমান।
এতে দুটি মন্ডপের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দই বক্তব্য দেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ লুৎফুর রহমান আল কোরআনের উদ্বৃতি দিয়ে বলেন, আমাদের ধর্মে বলা আছে দ্বীনের ব্যাপারে কোন জবরদস্তি নেই।
তিনি জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট ইয়াসিন খাঁনের জন্য সকলের কাছে সহযোগীতা কামনা করে শারদীয় দূর্গোৎসবের সার্বিক সফলতা প্রত্যাশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD