1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

সুনামগঞ্জের ১২ থানায় লটারির মাধ্যমে নতুন ওসি নিয়োগ : জগন্নাথপুরে শফিকুল

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট ::

‎আসন্ন ‎জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার প্রথম বারের মতো অফিসার ইনচার্জ (ওসি) দের বদলি করে লটারির মাধ্যমে নতুন ওসিদের নিয়োগ দেওয়া হয়েছে।

‎‎জেলার ১২ থানার নিয়োগপ্রাপ্ত নতুন ওসিরা হলেন, শাল্লা থানার মোঃ রোকিবুজ্জামান, দোয়ারাবাজার মোঃ তরিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ সদর মডেল থানার মোঃ রতন সেখ পিপিএম, দিরাইয়ে এনামুল হক চৌধুরী, মধ্যনগর একেএম শাহাবুদ্দিন শাহীন পিপিএম, জামালগঞ্জ থানায় মোঃ বন্দে আলী, ছাতকে মোহাম্মদ মিজানুর রহমান, জগন্নাথপুর থানায় মোঃ শফিকুল ইসলাম, ধর্মপাশায় মোহাম্মদ সহিদ উল্যা, শান্তিগঞ্জে মোঃ অলিউল্লাহ, বিশ্বম্ভরপুর থানায় মোহাম্মদ জাহিদুল ইসলাম ও তাহিরপুর থানায় মোঃ আমিনুল ইসলাম।

‎‎জানা গেছে, নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য লটারির মাধ্যমে ওসি পদায়নের আগে সৎ, নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। তারই ভিত্তিতে এই লটারি অনুষ্ঠিত হয়।

‎‎লটারিতে দেশের মোট ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। পদায়নকৃতদের নামের তালিকায় প্রস্তাবিত লেখা রয়েছে।
তবে ৫২৭ থানার মধ্যে মেট্রোপলিটনের কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি।

‎পদায়নের মধ্যে— ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, খুলনা রেঞ্জে ১০টি জেলায় ৬৪ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ৪ থানায় ৩৬ ওসিকে পদায়ন করা হয়েছে, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ ওসিকে পদায়ন করা হয়েছে, সিলেট রেঞ্জের ৪ জেলায় ৩৯ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানার ওসিকে পদায়ন করা হয়েছে এবং রংপুর রেঞ্জের ৮ জেলার ৬২ থানার ওসিকে পদায়ন করা হয়েছে।

‎‎এই পদায়নের মাধ্যমে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। লটারির মাধ্যমে ওসি পদায়ন করার সিদ্ধান্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে স্থানীয় জনগণ ও প্রশাসনের মধ্যে বিশ্বাস ও আস্থার পরিবেশ তৈরি হবে বলেও আশা করা হচ্ছে।

‎‎নতুন ওসিরা তাদের দায়িত্ব পালনকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সচেষ্ট থাকবেন। এছাড়াও, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তাদের বিশেষ প্রশিক্ষণও প্রদান করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে সরকার নির্বাচনকালীন সময়ে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলা ও শান্তি শৃংখলা বজায়ে সব ধরনের প্রস্তুতি গ্রহন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD