1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

বিশ্বম্ভরপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া ও মিলাদ মাহফিল

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) এশার নামাজ শেষে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল,কৃষকদল, স্বেচ্ছাসেবক দল অঙ্গ ও সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নূর জাহাঙ্গীর পাঠান, আবু হানিফ, আলাল মিয়া, বুরহান উদ্দিন পাঠান, সফিকুল ইসলাম, আব্দুল হাসিম (১), আব্দুল হাসিম (২), মোফাজ্জল হোসেনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
এছাড়াও যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।

দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও রোগমুক্তির পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
বক্তারা বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্রের অবিচল প্রতীক। তার সুস্থতা শুধু বিএনপির নয়, সমগ্র জাতির প্রত্যাশা।

উল্লেখ্য, গুরুতর অসুস্থ অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে বিশেষ দোয়া কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD