1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুনামগঞ্জে দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

  • আপডেটের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার :

বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সুনামগঞ্জে খতমে কোরআন, দোয়া মাহফিল ও পাঁচ শতাধিক দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সুনামগঞ্জ শহরের পুরাতন বাসষ্টেন্ড এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে দোয়া মাহফিল ও এই খাবার বিতরণ করা হয়।

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. শেরেনুর আলী,আকবর আলী,আবুল কালাম আজাদ,নাসিম উদ্দিন লালা,নজরুল ইসলাম,সদও বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু,পৌর বিএনপির আহবায়ক মুর্শেদ আলম,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ,যুগ্ম আহবায়ক তফাজ্জল হোসেন মমিনুল হক কালারচাঁন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,সোহেল মিয়া,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, আমরা জিয়ার আর্দশের সৈনিক। আমাদের মাতা দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জেলার কর্মসূচী স্থগিত করে এই দুটি উপজেলার বিভিন্ন মসজিদে কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হচ্ছে, যেন বেগম জিয়া দ্রæত সময়ের মধ্যে সুস্থ হয়ে আমাদের রাজনীতির মাঠে ফিরে এসে আবারো নেতৃত্বে দেন।
এ সময় তিনি সুনামগঞ্জবাসীর নিকট বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD