1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে সংশোধন

  • আপডেটের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ::

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের সময় দুইদিন কমানো ও আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়ানো হয়েছে।
আজ শনিবার (২০ ডিসেম্বর) এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা ৫-১১ জানুয়ারির পরিবর্তে ৫-৯ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি আপিল নিষ্পত্তির সময় ১২-১৮ জানুয়ারির পরিবর্তে ১০-১৮ জানুয়ারি করা হয়।
প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।
সেই অনুয়ায়ী আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা, ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর সংশোধিত তফসিল অনুযায়ী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে।
১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপীল নিষ্পত্তি করা হবে।
এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে।
২২ জানিয়ারি থেকে প্রার্থীদের প্রচারণা শুরু হবে। এই প্রচারণা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে।
আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD