1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

প্রকাশ্যে বৈষম্যবিরোধী নেতার দাপট! ‘থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’

  • আপডেটের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আটক নিষিদ্ধ ছাত্রলীগের এক সাবেক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে ওসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা।
এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাহদী হাসানের বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক মাধ্যম নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

এতে দেখা যায়, বর্তমান সরকার ও প্রশাসনকে তারা বসিয়েছেন বলেও দাবি করেন এই মাহদী।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় বানিয়াচং থানায় আগুন ও পুলিশের এস আই সন্তোষ চৌধুরীকেও পুড়িয়ে তারাই হত্যা করেছে বলেও প্রকাশ্যে দাবি করেন মাহদী।

স্থানীয়রা লোকজন জানান, গত শুক্রবার সকালে উপজেলার কলিম নগরের বাড়ি থেকে জুলাইযোদ্ধা এনামুল হাসান নয়নকে আটক করে শায়েস্তাগঞ্জ থানায় নেয়া হলে দুপুরে থানা থেকে তাকে ছাড়িয়ে আনেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
ওইদিন দুপুরে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল হক মুন্সীর মধ্যস্থতায় নয়নকে ছেড়ে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD