1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

সুনামগঞ্জ ৩ আসন- ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ৪ জন বাতিল

  • আপডেটের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তথ্যগত গড়মিল থাকায় ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয় এবং ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারী) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সম্মুখে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। সুনামগঞ্জ-৩ আসনের বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমেদ, স্বতন্ত্রপ্রার্থী আনোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর ইয়াসিন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের শাহীনুর পাশা চৌধুরী ও খেলাফত মজলিসের শেখ মুশতাক আহমদ।
আয়কর বকেয়া থাকায় এবি পার্টির সৈয়দ তালহা আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রস্তাবকারী ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী, মাহফুজুর রহমান খান ও হুসাইন আহমদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

স্থগিত হওয়া এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের প্রার্থীতা বাতিল হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন আমার প্রার্থীতা আয়করের একটি কাগজের জন্য আপাতত গ্রহণ করা হচ্ছে না।
ইনশাআল্লাহ আয়করের কাগজপত্র সহ আমি আপিল করবো।
এদিকে এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। টেক্স নিয়ে আমার মামলা আছে, আশা করছি কাগজ গুলো জমা দিলে সব ঠিক হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD