1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিশাল মানববন্ধন জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট একের পর এক মামলা তবু্ও থেমে নেই সিলেটের জালাল : খুঁটির জোর নিয়ে প্রশ্ন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা দিবস পালন করলো লন্ডন মহানগর জাতীয় পার্টি জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার

জাতীয় নির্বাচনে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে  –এসপি মাহবুবুর রহমান

  • আপডেটের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৮৭ দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট ::

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ দায়িত্ব পালন করবে।

আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে পাইকগাছা থানা চত্বরে নির্বাচন ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত সূধীসমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসপি মাহবুবুর রহমান বলেন, নির্বাচনটা আমাদের জন্য খুবই প্রয়োজন। নির্বাচন বাধাগ্রস্ত হলে, যে ধাক্কা আসবে তা কেউ সামলাতে পারবে না। সুন্দর নির্বাচন আয়োজনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, নির্বাচনে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোট নির্বাচন প্রক্রিয়ার একটি অংশ। সরকারের পাশাপাশি গণভোট নিয়ে সবাইকে নিজেদের অবস্থান থেকে কাজ করতে হবে।
অহেতুক গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, পুলিশ কাউকে অহেতুক গ্রেফতার করবে না। যদি কেউ বাড়াবাড়ি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে যারা ফ্যাসিস্ট, মানুষকে কষ্ট দিয়েছে ও দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে গেছে তাদের ছাড় নেই।”গণ-অভ্যুত্থান নিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি বলেন, “গণ-অভ্যুত্থান না হলে আমি এসপি হয়ে এখানে আসতে পারতাম না। বিগত দিনে আমরা সবাই কমবেশি ভিকটিম ছিলাম। তাই যাদের আত্মত্যাগে আমরা সুন্দর পরিবেশ পেয়েছি তা স্মরণ রাখতে হবে।”মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি বলেন, “এই বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।
ওসি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী ও সহকারী পুলিশ সুপার আমীর হামজা।
সঞ্চালনা করেন ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান।
সভায় বিএনপি, জামায়াত, ইসলামি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD