1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

নির্বাচন কমিশনের আপিল শুনানিতে অবশেষে তালহা আলমকে বৈধ ঘোষণা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার : :

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেয়া হয়।

এর আগে গত ৩ জানুয়ারি সুনামগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে আয়কর সংক্রান্ত জটিলতায় তার মনোনয়ন বাতিল করা হয়েছিলো।
তবে সৈয়দ তালহা আলম দাবি করেছিলেন, আয়কর সংক্রান্ত তথ্যে কোনো ভুল ছিল না এবং তিনি নিয়মিত করদাতা।
রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

আজ আপিল শুনানিতে প্রয়োজনীয় নথিপত্র এবং প্রমাণাদি উপস্থাপন করা হলে নির্বাচন কমিশন সন্তোষ প্রকাশ করে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। যার ফলে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথে আর কোনো বাধা রইল না।


মনোনয়ন বৈধ হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সৈয়দ তালহা আলম বলেন, “আমি শুরু থেকেই বলে আসছিলাম যে আয়কর নিয়ে ওঠা অভিযোগটি সঠিক ছিল না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নিয়মিত কর প্রদান করে আসছি। অবশেষে সত্যের জয় হলো।
তিনি ন্যায় বিচারের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান এবং তিনি জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর অধিকার আদায়ের লড়াইয়ে দৃঢ়ভাবে মাঠে থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে তাঁর নেতাকর্মীরা কমিশনের রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছেন।
তারা মনে করেন, তালহা আলমের প্রার্থিতা ফিরে পাওয়ার মাধ্যমে নির্বাচনে একটি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে এবং তিনিই বিজয়ী হবেন।

উল্লেখ্য, আগামী ১২ই ফেব্রুয়ারী (২০২৬) অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে তরুণ ও পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে পরিচিত তালহা আলমকে নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।
তিনি এবি পার্টির প্রার্থী হিসেবে ঈগল মার্কা নিয়ে নির্বাচন করবেন বলে প্রস্তুতি নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD