1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থীতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩৬ দেখা হয়েছে

 

এস এম তালুকদার ::

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলমের প্রার্থীতা ফিরে পেয়েছেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে অংশগ্রহণ করবেন।

জাহাঙ্গীর আলম এর আগে মনোনয়নপত্র জমা দিলে ঋণ খেলাপি থাকার অভিযোগে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। কিন্তু নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে। এরপর তিনি উচ্চ আদালতে রিট করেন।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হাইকোর্টে রিটের শুনানি শেষে উচ্চ আদালত জাহাঙ্গীর আলমের প্রার্থীতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি সংবাদমাধ্যমকে বলেন, “জাহাঙ্গীর আলমের প্রার্থীতা বহাল রাখার জন্য আমরা হাইকোর্টে রিট পিটিশন করি। আজকে রিটের শুনানি শেষে মহামান্য হাইকোর্ট জাহাঙ্গীর আলমের প্রার্থীতা ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন। এরফলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তাতে আর কোনো আইনি বাঁধা নেই।”

এবিষয়ে সুনামগঞ্জ -৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম জানান, “আইনি পথে লড়াই করে আমার প্রার্থীতা ফিরিয়ে পাওয়ায় আমি খুবই আনন্দিত।
মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। আইনি লড়াইয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সর্বাত্মক সহযোগিতা করার জন্য জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব শামীম হায়দায় পাটোয়ারির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এবার নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের কাছে সরাসরি নিজেকে উপস্থাপন করার সুযোগ পাচ্ছি। আমি প্রতিশ্রুতিবদ্ধ যে, নির্বাচনী প্রচারণায় জনগণের সহযোগিতা নিয়ে সুনামগঞ্জ-৫ আসনের জনসাধারণের কল্যাণে কাজ করে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD