1. : admin :
  2. sdfadas@email.em : :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার সমাপ্তি সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় টমেটো সহ ট্রাক আটক নারীর ক্ষমতায়ন ও আর্থিক সক্ষমতা বাড়াতে নারীর হাতে থাকবে ‘ফ্যামিলি কার্ড’ জগন্নাথপুরে প্রেস ব্রিফিং জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে এক পলাতক আসামী গ্রেফতার সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের নেয়া যাবে যে ২০টি কর্মভিসায় : তালিকা প্রকাশ জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ

সিলেটে ট্রেনের ধাক্কায় খাদে পড়ে যাওয়া হাতি উদ্ধারে সময় লাগলো ১৭ ঘণ্টা

  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ::

সিলেটের দক্ষিণ সুরমা’র শিববাড়ি এলাকায় শনিবার রাত ১০টার দিকে ট্রেনের ধাক্কায় খাদে পড়ে যাওয়া একটি পোষা হাতিকে প্রায় ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
বন বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয়দের প্রচেষ্টায় রোববার বিকেলে এ হাতিকে খাদ থেকে উদ্ধার করা হয়।
জানাগেছে, শনিবার রাত ১০টায় সিলেট–ফেঞ্চুগঞ্জ সড়কের শিববাড়ি প্রগতি ফিলিং স্টেশনের পাশের রেললাইনের কাছে ট্রনের সাথে লেগে হাতিটি খাদে পড়ে যায়।
ফায়ার সার্ভিসের দক্ষিণ সুরমা স্টেশন ইনচার্জ তৌফিক আহাম্মেদ চৌধুরী জানান, খবর পেয়ে তারা বন বিভাগ ও পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। পরে এক্সকেভেটরের সাহায্যে রশি ও শিকল ব্যবহার করে হাতিটিকে খাদ থেকে টেনে তোলা হয়।
এখন কথা হলো খাদের পানিতে পড়ে যাওয়া একটি হাতি
উদ্ধার হতে সময় লাগলো ১৭ ঘণ্টা। আর হাতিটি যেভাবে গলায় শিকল বেধে টেনে তোলা হয়েছে তাও ছিলো খুবই অমানবিক। গলায় ফাঁস লেগে হাতিটি মারা যাওয়ার ঝুঁকি ছিলো। ভুলভাবে উদ্ধারের কারণে এখনও সে নড়াচড়া করতে পারছে না।
তবে একটি হাতির মাধ্যমে রাষ্ট্রের দুর্যোগকালীন সক্ষমতা, অমানবিকতা আর প্রস্তুতির নগ্ন চিত্র ফুটে উঠেছে বলে উপস্থিত লোকজন মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD